তদন্ত কমিটির কবি নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শন

ময়মনসিংহ প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৭, ১৪:২৯আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১৭:০০

কবি নজরুল বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্ত দল কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন। তিন সদস্যের এই দল বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন এবং  শিক্ষকদের সঙ্গে কথা বলেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর শাহ নওয়াজের নেতৃত্বে তদন্ত দলের অন্য সদস্যরা হলেন, পরিচালক হামিদুর রহমান ও অতিরিক্ত পরিচালক কামাল হোসেন।

তদন্ত দলের সদস্যরা ভারপ্রাপ্ত ভিসি ও ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমানের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ ও শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন বিষয়ে তদন্ত করেন। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোশাররাফ শবনম, রেজিস্ট্রার হুমায়ুন কবীর ও শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে কথা বলেন। 

রেজিস্ট্রার হুমায়ুন কবীর বাংলা ট্রিবিউনকে বলেন, তদন্ত দল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষকদের সঙ্গে কথা বলেছেন। তদন্ত দলের সদস্যরা বর্তমান ভারপ্রাপ্ত ভিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগসহ শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছেন। বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সবার সহযোগিতা চেয়েছেন এবং খুব শিগগিরই নতুন ভিসি যোগদান করবেন বলেও তারা জানিয়েছেন।

 আরও পড়ুন: রাঙামাটিতে আগুনে পুড়লো ২৩টি বসতঘর ও দোকান

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম