মিঠামইনে জলমহাল নিয়ে সংঘর্ষে তিন ভাইসহ নিহত ৫

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৭, ১৫:৪৮আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ২০:২১

মিঠামইনে সংঘর্ষের খবর শুনে  জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শনে যান

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকি ইউনিয়নের চারিগ্রামে দুই পক্ষের সংঘর্ষে তিন ভাইসহ  পাঁচ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে খাল, জলমহাল ও বাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। মিঠামইন থানার ওসি আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, চরিগ্রামের আব্দুল আজিজের তিন ছেলে মাসুম (৩৪), মাখন (৫২) ও ফরদিস (৫০) এবং একই গ্রামের সুজন মিয়ার ছেলে রাজিব (২৮) এবং ঢাকি ইউনিয়নের পূর্বহাটি গ্রামের মকবুল মিয়া (৩৫)। 

এলাকাবাসী জানায়, ঢাকি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও চারিগ্রাম গ্রামের সোলায়মান ভূঁইয়া ও খাসটিঙ্গা গ্রামের পল্লব ভূঁইয়ার লোকজনের মধ্যে এলাকার খাল, জলমহাল, ও বাজারের  আধিপত্ত বিস্তার নিয়ে দীর্ঘদিনের ধরে বিরোধ ছিল। এই বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ খবর ছড়িয়ে পড়লে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে  জড়িয়ে পরে। এ সময় অন্তত  ৩০ জন আহত হয়েছে। পরে মিঠামইন থানা থেকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ ও নিহতের ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

মিঠামইন থানার ওসি আলমগীর হোসেন জানান, আহতদের  ইটনা, মিঠামইন ও কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলের পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে  পাঠানো হয়েছে। 

কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে আহত অনেককে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে  কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার আনোয়ার হোসেন খানসহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

পুলিশ সুপার আনোয়ার হোসেন খান বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে সব ধরণের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুই পক্ষকেই থানায় মামলা করতে বলা হয়েছে। এলাকায় গিয়ে আমরা লোকজনকে শান্ত থাকাতে বলেছি। জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।’

সন্ধ্যায় জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাস বলেন, ‘পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, এলাকার চেয়ারম্যান ও মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে চারিগ্রাম বাজারে মিটিং করেছি। লোকজনকে শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’  

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় কৃষি কর্মকর্তা নিহত

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম