অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, তিন দিন পর উদ্ধার

জামালপুর প্রতিনিধি
২৬ নভেম্বর ২০১৭, ১৯:১৫আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ১৯:২০

ধর্ষণ জামালপুরের মেলান্দহ উপজেলায় এক স্কুলছাত্রীকে (১৩) অপহরণের পর আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই স্কুলছাত্রীকে অপহরণের তিন দিন পর উদ্ধার করা হয়। পরে তাকে মেলান্দহ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা সিদ্দিক আলী বাদী হয়ে রবিবার দুপুরে মোজাম্মেল হক (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ব্যবসায়ী মোজাম্মেল উপজেলার শ্যামপুর ইউনিয়নের মেঘারবাড়ী গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে সে পলাতক।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার (২২ নভেম্বর) সকালে ওই স্কুলছাত্রী বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশে বের হয়। এ সময় মেলান্দহ উপজেলার নয়ানগর এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় মোজাম্মেল হক তাকে তুলে নিয়ে যায়। পরে নেশা জাতীয় দ্রব্য মেশানো রুমাল দিয়ে তাকে অজ্ঞান করে অজ্ঞাত স্থানে আটকে রেখে তাকে একাধিকবার ধর্ষণ করে মোজাম্মেল। পরবর্তীতে ওই স্কুলছাত্রী অসুস্থ হয়ে পড়লে মোজাম্মেল গত শনিবার বিকালে দুরমুঠ রেলওয়ে স্টেশন এলাকায় তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ওই স্কুলছাত্রীকে সন্ধ্যায় মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই স্কুলছাত্রী মেলান্দহ উপজেলার নয়ানগর গ্রামের বাসিন্দা। তার বাবা সিদ্দিক আলী ও মা কাজলী বেগম ঢাকায় কর্মরত থাকায় সে তার নানী বাসিরুন্নেছার বাড়িতে থেকে শ্যামপুর হাই স্কুলের ৯ম শ্রেণিতে পড়াশুনা করতো বলে জানা যায়।
মেলান্দহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ফজলুল হক জানান, অচেতন অবস্থায় ছাত্রীকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার জ্ঞান ফিরলেও সে খুবই দুর্বল।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি নিয়ে তদন্ত চলছে। স্কুলছাত্রীর বাবা সিদ্দিক আলী অপহরণের পর ধর্ষণের অভিযোগ এনে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিকে ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে বলে তিনি জানান।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম