শিশু হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৭, ২০:০৯আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ২০:১৩

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা

ময়মনসিংহের তারাকান্দায় সুজন ওরফে চেতন পণ্ডিত (১২) নামে এক শিশু হত্যা মামলায় তিন জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মিয়াজী শহিদুল আলম চৌধুরী এ রায় দেন। এছাড়াও আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসে কারাদণ্ড দিয়েছেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. আকবর আলী, মো. আকরাম হোসেন ও তানভীন হাসান আনিস। তাদের মধ্যে আকরাম হোসেন পালতক রয়েছেন।

কোর্ট ইন্সপেক্টর নওয়াজেশ আলী জানান, দণ্ডপ্রাপ্ত আসামিরা ২০১১ সালের ৩০ আগস্ট তারাকান্দার লাউটিয়া গ্রামের খোকন পণ্ডিতের ছেলে সুজন ওরফে চেতন পণ্ডিতকে হত্যা করে একটি পুকুরে ফেলে দেয়। এ ঘটনায় নিহত শিশুর বাবা খোকন পণ্ডিত বাদী হয়ে তারাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মো. আকবর আলী, মো. আকরাম হোসেন, তানভীন হাসান আনিস ও আকরাম হোসেনকে আসামি করা হয়।  তদন্ত শেষে ২০১২ সালের ৩ মার্চ তিন জনের নামে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলায় আট জন সাক্ষীর সাক্ষ্য ও  যুক্তিতর্ক শেষে আদালত মঙ্গলবার দুপুরে এ রায় দেন।

আসামি পক্ষের অ্যাডভোকেট এ কে ফজলুল হক এবং রাষ্ট্রপক্ষের  অ্যাডভোকেট সোহরাব উদ্দিন ও অ্যাডভোকেট সঞ্জীব সরকার সঞ্জু মামলাটি পরিচালনা করেছেন।

মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত ফাঁসি কার্যকর করার দাবি করেছেন নিহত চেতন পণ্ডিতের বাবা খোকন পন্ডিত।

আরও পড়ুন: ফেনীতে দুই মাদক বিক্রেতার কারাদণ্ড

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম