এক গাছে মৌমাছির ৬৭টি চাক!

শাহরিয়ার মিল্টন, শেরপুর
০৭ ডিসেম্বর ২০১৭, ১৩:৪৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ১৫:৩১

এক গাছে মৌমাছির ৬৭টি চাক! শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় সংলগ্ন সীমান্তবর্তী গজনী অবকাশ কেন্দ্রের পুরনো একটি বটগাছে মৌমাছির প্রায় ৬৭টি চাক বেঁধেছে। এই নিদর্শন দৃশ্য দেখতে প্রতিদিনই অনেক মানুষ সেখানে ভিড় জমাচ্ছেন। এছাড়া অবকাশ কর্তৃপক্ষ ওই মৌমাছি চাকগুলোতে বাস করা মৌমাছিকে কেউ যেন কোনও ধরনের বিরক্ত না করে তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এই বটগাছের গোঁড়ার দিক থেকে শুরু করে গাছের সর্বশেষ চূড়ার ডালপালা গুলোতে চাক বেঁধে মৌমাছি নির্বিঘ্নে বসবাস করছে। একসঙ্গে একগাছে ৬৭টি মৌচাক একটি বিরল ঘটনা। সে কারণে অনেক দর্শনার্থী গজনী অবকাশে বেড়াতে আসেন।
শেরপুর সদর উপজেলার সাপমারী গ্রামের দর্শনার্থী মমিনুল ইসলাম বলেন, ‘গজনী অবকাশে বেড়াতে এসে খুব ভালো লাগছে। একটি বটগাছে ৬৭টি মৌচাক বেঁধেছে, তা আমার জীবনে প্রথম দেখা।’
নকলা উপজেলার উরফা গ্রামের দর্শনার্থী সাইফুল ইসলাম বলেন, ‘মৌচাকগুলোতে কোনও ঢিলাঢিলি নেই। সেজন্যে নির্বিঘ্নে তারা বসবাস করছে। এটা দর্শনার্থীদের জন্য আকর্ষণীয়।
এ বিষয়ে শেরপুর বিসিক শিল্পনগরী কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, ‘এই বটগাছে মৌচাক করা মৌমাছিগুলো ডাচ জাতের বন মৌমাছি। এরা সংবদ্ধভাবে একসঙ্গে একস্থানে বসবাস করতে ভালোবাসে। এছাড়া গারো পাহাড় সংলগ্ন বনে এখন প্রচুর ফুল ও এদের খাবার রয়েছে। তাই এই মৌমাছিরা আগামী ৬ মাস পর্যন্ত সেখানে থাকার পর অন্য কোথাও চলে যাবে।’
জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন বলেন, ‘এই বটগাছে দিনে দিনে মৌচাকের সংখ্যা ক্রমেই বাড়ছে। মৌচাকের সংখ্যা দাঁড়িয়েছে এখন ৬৭টিতে। এই মৌমাছিদের কেউ যেন বিরক্ত না করে সেজন্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম