মদনে শতভাগ বিদ্যুৎ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নেত্রকোনা প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৭, ১৬:০৮আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ১৭:০৪

নেত্রকোনায় বিদ্যুৎ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেত্রকোনার মদন উপজেলায় শতভাগ বিদ্যুৎ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। রবিবার সকাল ১০টায় নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্সে মাধ্যমে গণ ভবন থেকে এ কর্যক্রমের উদ্বোধন করা হয়। ৩০ হাজার ৩৬৩টি সংযোগের মাধ্যমে এই উপজেলা শতভাগ বিদ্যুৎ সেবার আওতায় আসলো।

নেত্রকোনা জেলা প্রশাসকের সভাপতিত্বে এ সময় সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন, যুব ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালাহ উদ্দিন আহম্মেদ, ডিআইজি নিভাস চন্দ্র মাঝিসহ অন্য কর্মকর্তা ও রাজনৈতিক নেতাসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিদ্যুৎ উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী সম্মেলন কক্ষে উপস্থিত বিদ্যুৎ সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ৮২ দশমিক ৫০ কোটি টাকা ব্যয়ে ৫শ’ ৩০ কিলোমিটার বিদ্যুৎ লাইনসহ ১টি উপকেন্দ্র নির্মাণ করে মদন উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করে।

আরও পড়ুন: ছাত্রলীগের দুই কর্মীকে হত্যার ঘটনায় দুই স্কুলছাত্র গ্রেফতার

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম