ব্যানারে বঙ্গবন্ধুর ছবি না থাকায় মঞ্চ ভাঙচুর

ময়মনসিংহ প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৭, ১৫:০১আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ১৫:১০

 

ভাঙচুর করা মঞ্চ বিজয় দিবস উপলক্ষে মুক্তাগাছায় আয়োজিত অনুষ্ঠানের ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও জয় বাংলা স্লোগান না রাখা এবং পৌর মেয়রের ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মঞ্চ ভাঙচুর করেছেন। এ কারণে মেয়রের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

শনিবার সকালে মুক্তাগাছা পৌরসভার সামনে স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এমপি সালাহ উদ্দিন আহমেদ মুক্তি,উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের লোকজন জড়ো হন। সেখানে তারা গিয়ে দেখেন চরম অব্যবস্থাপনা। এছাড়া বিজয় মঞ্চের ব্যানার এবং পৌরসভার অন্যান্য কর্মসূচির কোথাও জাতির জনক বঙ্গবন্ধুর ছবি ও জয় বাংলা স্লোগান ব্যবহার করা হয়নি। এ নিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান, আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিবাদ করেন। সেখানে উপস্থিত পৌর মেয়র শহিদুল ইসলাম শহিদ কোনও উত্তর না দিয়ে বিরূপ মন্তব্য করেন। এরপর উপস্থিত আওয়ামী লীগ নেতাকর্মীরা মঞ্চ ভাঙচুর করেন। এক পর্যায়ের তারা পৌর মেয়রকে ধাওয়া করেন। মেয়র পৌর ভবনে আশ্রয় নেয়। পরে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, ছাত্রলীগ, ওলামালীগসহ নেতাকর্মীরা মেয়রের বিচারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ শেষে মুক্তাগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। তারা দ্রুত সময়ের মধ্যে মেয়রের অপসারণ ও জাতির পিতাকে অবমাননার দায়ে মেয়রের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান।

সংবাদ সম্মেলনে সাবেক পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আব্দুল হাই আকন্দ বলেন, ‘বঙ্গবন্ধুর ছবি মঞ্চে কেন রাখা হয়নি জানতে চাইলে- শহিদুল ইসলাম তাদেরকে জানান বঙ্গবন্ধুর সঙ্গে জিয়ার ছবিও রাখতে হবে। এই ঔদ্ধত্যপূর্ণ কথা শোনার পর নেতাকর্মীসহ সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে মঞ্চ ভাঙচুর করেছে।’

এ বিষয়ে মেয়র শহিদুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম