নেত্রকোনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নেত্রকোনা প্রতিনিধি
০১ জানুয়ারি ২০১৮, ১৫:১৭আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ১৫:২২

নেত্রকোনা নেত্রকোনার মোহনগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে লুৎফর রহমান রিপুল নামে এক ডাকাত নিহত হয়েছে। সোমবার (১ জানুয়ারি) ভোররাতে এ ঘটনা ঘটে। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) আনসারী জিন্নাত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি আনসারী জিন্নাত আলী জানান, গতকাল রবিবার বিকালে রিপুলকে গোপন সংবাদের ভিত্তিতে  উপজেলার গাগলাজুর এলাকা থেকে গ্রেফতার করা হয় । পরে তাকে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। ঘটনাস্থলে যাওয়ার সময় উৎ পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে  গুলি ছুড়ে।  এ সময় রিপুল পালিয়ে যায়। পরে তাকে কিছু দূরে গুলিবিদ্ধ  অবস্থায় পরে থাকতে দেখে পুলিশ। পরে সেখান থেকে তাকে মোহনগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনাস্থল থেকে একটি শাটারগান,২ রাউন্ড গুলি, তিনটি দেশীয় রামদা উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজন পুলিশ সদস্য আহত হয়।

তিনি জানান, নিহত ডাকাত রিপুলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় খুন, ডাকাতিসহ  ১৯টি মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম