হালুয়াঘাটে দুই তরুণ খুনের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০১৮, ২১:১৩আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ২১:১৫

ময়মনসিংহ ময়মনসিংহের হালুয়াঘাটে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে বন্ধুদের ছুরিকাঘাতে দুই তরুণ খুনের ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার নাম সারোয়ার ইবনে নূর নাহিদ (৩২)। রবিবার (০৭ জানুয়ারি) বিকালে হালুয়াঘাট পৌরসভার শাহপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হালুয়াঘাট থানার ওসি কামরুল ইসলাম মিয়া এ খবর নিশ্চিত করেছেন।

খুন হওয়া দুজন হলো আকাশ ও সৌরভ।

ওসি বাংলা ট্রিবিউনকে জানান, রবিবার দুপুরে আকাশের বাবা অধ্যাপক মুজিবুর রহমান বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। মামলার এজাহারে নাহিদসহ ৯ জনের নাম উল্লেখ ও ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এজাহারভুক্ত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে জানান ওসি কামরুল।

শুক্রবার (০৫ জানুয়ারি) শাহপাড়ায় ব্যাটমিন্টন খেলা নিয়ে বন্ধুদের মধ্যে প্রথমে মতবিরোধ, পরে ঝগড়া হয়। এরই জেরে শনিবার রাত সাড়ে ৭টার দিকে খেলতে গেলে বন্ধুরা হামলা চালায়। হামলায় ছুরিকাঘাতে ৪ জন আহত হলে তাদের হালুয়াঘাট থানা হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে আকাশ ও সৌরভকে মৃত ঘোষণা করেন।

আরও পড়তে পারেন:  ব্যাডমিন্টন খেলা নিয়ে দ্বন্দ্ব: হালুয়াঘাটে ছুরিকাঘাতে দুই জনকে হত্যা

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের