ব্যাডমিন্টন খেলা নিয়ে দ্বন্দ্ব: হালুয়াঘাটে ছুরিকাঘাতে দুই জনকে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০১৮, ২০:৩৮আপডেট : ০৬ জানুয়ারি ২০১৮, ২১:৫৭





ময়মনসিংহ ময়মনসিংহের হালুয়াঘাটে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে বন্ধুদের ছুরিকাঘাতে ২ জনকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। একই ঘটনায় ২ জন আহত হয়েছেন। শনিবার (০৬ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হালুয়াঘাটের শাহপাড়ায় এই ঘটনা ঘটেছে। হালুয়াঘাট থানার ওসি কামরুল ইসলাম মিয়া এ খবর নিশ্চিত করেছেন।

নিহতরা হলো অধ্যাপক মজিবুর রহমানের ছেলে আকাশ (২৩) ও আনোয়ার হোসেনের ছেলে সৌরব (২২)। আহত পলাশ ও সিরাজুল হালুয়াঘাট থানা হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি জানান, শুক্রবার (০৫ জানুয়ারি) শাহপাড়ায় ব্যাটমিন্টন খেলা নিয়ে বন্ধুদের মধ্যে প্রথমে মতবিরোধ, পরে ঝগড়া হয়। এরই জেরে শনিবার রাত সাড়ে ৭টার দিকে খেলতে গেলে প্রতিপক্ষ বন্ধুরা হামলা চালায়। হামলায় বন্ধুদের ছুরিকাঘাতে ৪ জন আহত হলে তাদের হালুয়াঘাট থানা হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি কামরুল ইসলাম মিয়া জানান, কাউকে আটক করা যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হচ্ছে।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান