পুলিশের সঙ্গে 'গোলাগুলিতে' কলেজছাত্র হত্যা মামলার আসামি নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৮, ০৯:৫৫আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ১০:০০

পুলিশের সঙ্গে `গোলাগুলিতে` কলেজছাত্র হত্যা মামলার আসামি নিহত ময়মনসিংহে পুলিশের সঙ্গে কথিত গোলাগুলিতে কলেজছাত্র ইব্রাহিম খলিল হত্যার প্রধান আসামি ছিনতাইকারী নাইম (২৭) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভোর রাতে শহরের বলাশপুর এলাকায় এই গোলাগুলি হয় বলে জানায় পুলিশ। এ সময় পেটে গুলি লেগে নাইম আহত হয়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাইম নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত ওসি খন্দকার শাকের আহমেদ। তিনি জানান, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত কলেজছাত্র ইব্রাহিম খলিল হত্যার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারে কোতোয়ালি মডেল থানা পুলিশ রাতে অভিযান চালায়। বৃহস্পতিবার ভোর রাতে শহরের বলাশপুর এলাকায় অভিযান টের পেয়ে ছিনতাইকারী চক্রের সদস্যরা পুলিশের ওপর গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে ছিনতাইকারীচক্রের সদস্যরা পালিয়ে যায়। এসময় গুলিতে আহত নাইমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ময়না তদন্তের জন্য মৃতদেহ হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি শহরের বলাশপুর এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয় ময়মনসিংহের সরকারী আনন্দ মোহন কলেজের ছাত্র ইব্রাহীম খলিল। এসময় হাতেনাতে আটক হয় সাদ্দাম নামে এক ছিনতাইকারী। ইব্রাহিম খলিল হত্যার এজাহারভুক্ত প্রধান আসামি ছিলেন নিহত নাইম।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম