শেরপুরে ধর্ষণের দায়ে কলেজছাত্রের ৩০ বছর কারাদণ্ড

শেরপুর প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৮, ০১:২৩আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ০২:০১

 

শেরপুর শেরপুরের নকলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে রবিউল ইসলাম ওরফে ময়না (২০) নামে এক কলেজছাত্রকে ৩০ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (০৫ ফেব্রুয়ারি)  বিকালে শেরপুরের শিশু আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুসলেহউদ্দিন এ রায় দেন।

আসামি রবিউল ইসলাম ওরফে ময়না নকলার কৈয়াকুড়ি কোনাপাড়া  গ্রামের নূর ইসলামের ছেলে। রায়ের সময় তিনি অনুপস্থিত ছিলেন।

শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি গোলাম কিবরিয়া বুলু  বলেন, ‘শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের কৈয়াকুড়ি কোনাপাড়া গ্রামে ২০১৫ সালের ৩০ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রতিবেশীর বাড়ি থেকে ওই স্কুলছাত্রী নিজের বাড়িতে ফিরছিল। এ সময়  ওঁৎ পেতে থাকা রবিউল ইসলাম তাকে ধর্ষণ করে। পরে মেয়েটি তার মাকে জানায়। পরদিন নকলা থানায় রবিউলকে একমাত্র আসামি করে মেয়েটির মা একটি মামলা দায়ের করেন। ওইদিন ডাক্তারি পরীক্ষা শেষে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দেয় ওই ছাত্রী।’

পিপি গোলাম কিবরিয়া বুবু আরও বলেন, ‘তদন্ত শেষে নকলা থানার উপ-পরিদর্শক মো. নজরুল ইসলাম সালাম একই বছর ৩০ নভেম্বর রবিউল ইসলামের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। বিচারিক পর্যায়ে বাদী, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ ৮জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত  সোমবার এ রায় দেন।’

আসামি পক্ষের আইনজীবী আমরাফুন্নাহার রুবি বলেন, ‘তার মক্কেল রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।’ 











/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম