বিজয় এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় মামলা

ময়মনসিংহ প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:২৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৩০

ময়মনসিংহে ট্রেনে আগুন ময়মনসিংহ রেলওয়ে জংশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা চট্রগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন দেওয়ার ঘটনায় চার জনকে আসামি করে জিআরপি থানায় নাশকতার মামলা দায়ের করা হয়েছে। জিআরপি থানা পুলিশ বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই মামলাটি করেছেন। এই ঘটনায় পুলিশ চার জনকে আটক করেছে।

আটককৃতরা হলেন- গফরগাঁওয়ের স্বল্পছাপিলা গ্রামের আক্রাম খানের ছেলে মইন উদ্দিন খান (৩২), আতাউর রহমান খানের ছেলে তুষার খান (১৯), নেত্রকোনার মদন থানার জাহাঙ্গীরপুর গ্রামের আব্দুল গফুর আকন্দের ছেলে বাছির আকন্দ (২০) ও পাটগুদাম এলাকার দুলাল মিয়ার ছেলে রাজন মিয়া (২২)। আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে শুক্রবার দুপুরে ময়মনসিংহ এক নম্বর আমলী আদালতে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ জিআরপি থানার ওসি আব্দুল মান্নান ফরাজি জানান, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের পর নাশকতা ও জনমনে আতঙ্ক ছড়াতে পেট্রোল ঢেলে ট্রেনের বগিতে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের সাত দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৮টার দিকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে বগির বেশ কয়েকটি সিট পুড়ে যায়।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম