নেত্রকোনায় কেন্দ্রীয় বিএনপির সদস্যসহ আটক ৫

নেত্রকোনা প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৩০আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৪০

নেত্রকোনায় কেন্দ্রীয় বিএনপির সদস্যসহ আটক ৫ নেত্রকোনায় বিক্ষোভ চলাকালে কেন্দ্রীয় বিএনপির সদস্যসহ ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শহরের মোক্তারপাড়া এলাকার মহিলা দলের কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। নেত্রকোনা জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক নেতারা হলেন- কেন্দ্রীয় বিএনপির সদস্য আরিফা জেসমিন নাহিন, জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদিকা পারভিন আক্তার, সহ সাংস্কৃতিক সম্পাদক আছিয়া আক্তার, জেলা মহিলা দলের যুগ্ম-আহ্বায়ক রেহানা তালুকদার এবং পৌর মহিলা দলের সম্পাদক রাহেলা আক্তার সুইটি।

জানা যায়, বিএনপির কেন্দ্র ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বিক্ষোভ মিছিলের প্রস্তুতি শুরু করলে মিছিলে বাধা দেয় পুলিশ। পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল করতে চাইলে পুলিশ কেন্দ্রীয় সদস্য আরিফাসহ ৫ জন বিএনপি ও মহিলাদলের নেতা-কর্মীকে গ্রেফতার করে।  

পুলিশ সুপার জানান, মিছিল থেকে নাশকতা হতে পারে এমন আশংকায় তাদের আটক করা হয়েছে। আটকদের নামে এখনও কোনও মামলা করা হয়নি।  

এর আগে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে নেত্রকোনা জেলা সেচ্ছাসেবক দলের নেতা মোয়াজ্জেম হোসেনসহ ১৫ জন বিএনপির নেতা-কর্মীকে গ্রেফতার করে পুলিশ। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম