‘দেশ তলাবিহীন ঝুড়ি থেকে উপচে পড়া ঝুড়িতে পরিণত হয়েছে’

জামালপুর প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৪আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৯

জামালপুরে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনির্দিষ্ট একটি লক্ষ্যমাত্রা নিয়ে, দিনক্ষণ নির্ধারণ করে উন্নত দেশ গড়ার লক্ষ্যে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ভিক্ষুকের জাতির কলঙ্ক মুছে মধ্যম আয়ের দেশ হিসেবে জাতি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে। শেখ হাসিনার জাদুর ছোঁয়ায় দেশ তলাবিহীন ঝুড়ি থেকে উপচে পড়া ঝুড়িতে পরিণত হয়েছে।’ 

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায়  জামালপুর পৌরসভার দেড়শ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘বিশ্বের মধ্যে শেখ হাসিনা এমন এক নেত্রী যিনি বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ করে ২২ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু নির্মাণের সাহস দেখিয়েছেন। পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয় বাস্তব। দেশকে বিশ্বের মধ্যে মাথা উঁচু করা উন্নত দেশে পরিণত করতে শেখ হাসিনা কাজ করছেন।’ মন্ত্রী আগামী নির্বাচনে জামালপুরের ৫টি আসনে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানান।

জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনির সভাপতিত্বে অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, রেজাউল করিম হীরা এমপি, ফরিদুল হক খান দুলাল এমপি, প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক উপদেষ্টা আবুল কালাম আজাদ, জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীর, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন পিপিএম, অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, মাসুম রেজা রহিম, বিজন কুমার চন্দ প্রমুখ বক্তব্য রাখেন।

 

/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী