গফরগাঁওয়ে ভাঙচুর করা শহীদ মিনারে ফুল দিতে পারেনি শিক্ষার্থীরা, থানায় অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:৩৪আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:৩৯

গফরগাঁওয়ে স্কুলে তৈরি করা অস্থায়ী শহীদ মিনারে ভাঙচুর ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সদর ইউনিয়নের গড়াবেড় আব্দুল হেকিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কলাগাছ, বাঁশ  ও কাঠ দিয়ে তৈরি অস্থায়ী শহীদ মিনারে ভাঙচুরের কারণে ফুল দিতে পারেনি স্থানীয় শিক্ষার্থীরা। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় গফরগাঁও থানায় অভিযোগ দাখিল করেছে স্কুল কর্তৃপক্ষ।

শহীদ মিনার ভাঙচুরের সত্যতা স্বীকার করে গফরগাঁও থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বাংলা ট্রিবিউনকে জানান, ওই স্কুলের শিক্ষার্থীরা মঙ্গলবার বিকালে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে স্কুল ক্যাম্পাসে কলাগাছ, বাঁশ এবং কাঠ দিয়ে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে। বুধবার সকালে শিক্ষার্থী ও শিক্ষকরা ফুল দিয়ে শ্রদ্ধা গিয়ে শহীদ মিনারে ভাঙচুর করা হয়েছে দেখতে পায়। এই খবর পেয়ে স্থানীয় লোকজন ছুটে আসেন।

ওসি আরও জানান, শহীদ মিনার ভাঙচুরের ঘটনায় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা একটি অভিযোগ দাখিল করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশের এই কর্মকর্তা।  

গড়াবেড় আব্দুল হেকিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কারিমা সাবিহা বলেন, ‘শহীদ মিনার না থাকায় প্রতি বছরের মতো এবারও শিক্ষকদের সহায়তায় স্কুলের শিক্ষার্থীরা অস্থায়ী শহীদ মিনার তৈরি করে। প্রভাতফেরিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসে দেখা যায় দুর্বৃত্তরা কলাগাছ কেটে টুকরো টুকরো করেছে এবং শহীদ মিনার ভেঙে চুরে রেখে গেছে। এই ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী