ময়মনসিংহে বাস-লেগুনার সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহ প্রতিনিধি
১১ মার্চ ২০১৮, ১৮:২১আপডেট : ১১ মার্চ ২০১৮, ১৯:০৪

সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটের বড়বিলা এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনার মধ্যে মুখোমুখি সংঘর্ষে নারীসহ লেগুনার ৩ যাত্রী নিহত ও ৫ জন আহত হয়েছেন। রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন আহতরা নিহতরা হলেন হালুয়াঘাট উপজেলার শাহের আলী (৫৫), মুক্তাগাছা উপজেলার লাভলী আক্তার (৫০) এবং লেগুনাচালক কামাল হোসেন (৩২)। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হতাহতের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া। তিনি জানান, রবিবার দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কে উপজেলার বড়বিলা নামক স্থানে ঢাকা থেকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি বাসের সঙ্গে ময়মনসিংহগামী লেগুনার সংঘর্ষ হয়।

তিনি আরও জানান, সংঘর্ষে আটজন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ওই তিনজন মারা যায়। এরমধ্যে আহত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় বাসচালককে আটক করতে পারেনি পুলিশ।

/এমও/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম