নেত্রকোনায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৮, ১৩:২৪আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ১৩:২৪

নেত্রকোনা নেত্রকোনা পৌর শহরের সাতপাই এলাকা থেকে মুরসালিনা দৃপ্তি নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ এপ্রিল) সকালে লাশটি উদ্ধার করা হয়। নেত্রকোনা সদর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এর আগে মঙ্গলবার রাত থেকে সে নিখোঁজ ছিল।

নিহত দৃপ্তি শহরের কাটলি এলাকার নয়ন মিয়ার মেয়ে। সে নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয় সুত্রেও জানা যায়, বুধবার সকালে  সাতপাই এলাকার মোড়ল বাড়ির লোকজন তাদের বাড়ির সামনের গাছে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে। এ সময় লাশের নিচে পড়ে থাকা একটি ভ্যানিটি ব্যাগসহ  দু’টি মোবাইল সেট পাওয়া যায়। পরে পুলিশ সেগুলো জব্দ করে।  

ওসি জানান, প্রাথমিক সুরত হালে ধর্ষণের কোনও আলামত পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের পর ঘটনার সঠিক কারণ জানা যাবে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনও মামলা হয়নি।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম