নেত্রকোনায় জেলা ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি
০৫ এপ্রিল ২০১৮, ১০:০৯আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ১০:০৯

নিহত ছাত্রলীগ নেতা আদনান খান (ছবি: ফেসবুক থেকে নেওয়া) নেত্রকোনা জেলা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক আদনান খানের নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।  বুধবার (৪ এপ্রিল) সন্ধ্যায় পুলিশ লাশটি উদ্ধার করে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আদনান  মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদরুজ্জামান মানিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে আদদান তার নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে প্রায় ১৫ মিনিট পর পরিবারের লোকজন কোনও সাড়া না পেয়ে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে বাঁধা তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে লাশটি  উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ‘ছাত্রলীগ নেতা কি কারণে আত্মহত্যা করেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের