মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা খুন, একজনের মৃত্যুদণ্ড

নেত্রকোনা প্রতিনিধি
১১ এপ্রিল ২০১৮, ০৩:৪১আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ০৭:৩৮

নেত্রকোনা নেত্রকোনায় ২০০৭ সালে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে খুন হন এক বাবা। সেই হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা মঙ্গলবার (১০ এপ্রিল) দুপুরে এই রায় দেন।

রায়ে চারজনকে তিন বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া দুইজন বেকসুর খালাস পেয়েছেন।

মৃত্যুদণ্ড পাওয়া মানিক মিয়া (১৮) নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের আসদাটি গ্রামের ওয়ারেছ আলীর ছেলে। তিন বছরের সাজাপ্রাপ্তরা হলো আসদাটি গ্রামের ওয়াহেদ আলী (৬০), মুর্তুজ আলী (৫০), ইয়াদ আলী (৪৫) ও ছোয়াব আলী(২৫)। বেকসুর খালাসপ্রাপ্তরা হলো ওয়ারেছ আলী (৬৫) ও ওয়াজেদ আলী (১৭)।

মামলার সংক্ষিপ্ত বিবরণীতে বলা হয়েছে, নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের আসদাটি গ্রামের বঙ্কিম চন্দ্র সূত্রধরের মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে মানিক মিয়া উত্ত্যক্ত করতো। ২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে বঙ্কিম মানিকের বাড়িতে প্রতিবাদ করতে যায়। তখন মানিক ও তার লোকজন বাঁশ দিয়ে বঙ্কিমের মাথায় আঘাত করে। বঙ্কিম চন্দ্র সূত্রধর ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে মানিক মিয়াসহ ৭ জনকে আসামি করে ২০০৭ সালের ১ অক্টোবর নেত্রকোনা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ ২০০৮ সালের ২৭ মার্চ সব আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

 

/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম