শেরপুরে বজ্রাঘাতে স্কুলছাত্রীসহ ৪ জনের মৃত্যু

শেরপুর প্রতিনিধি
০৭ মে ২০১৮, ১৬:৩৮আপডেট : ০৭ মে ২০১৮, ১৮:৩৬

বজ্রাঘাত

শেরপুরে পৃথক বজ্রাঘাতে স্কুলছাত্রীসহ চারজনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ মে) সকাল আটটা থেকে বেলা এগারোটার মধ্যে এসব ঘটনা ঘটে। সকাল আটটার দিকে শেরপুরের নালিতাবাড়ীতে বজ্রাঘাতে শারমিন (১৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সে উপজেলার এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং হালুয়াঘাট উপজেলার পাঘারিয়া গ্রামের সোহেল মিয়ার মেয়ে। সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

অন্যদিকে বজ্রাঘাতে শেরপুর সদর উপজেলার হালগড়া গ্রামে আব্দুর রহিম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বেলা পৌনে এগারোটার দিকে তিনি মাঠে ধান কাটছিলেন। এ সময় বজ্রাঘাত হলে তার মৃত্যু হয়। নিহত রহিম সদর উপজেলার হালগ্রামের আকু শেখের ছেলে। শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

সকাল পৌনে দশটার দিকে নকলা উপজেলার মোজারচর গ্রামে শহিদুল ইসলাম (২৬) নামে এক যুবক মাঠ থেকে কাটা ধান নিয়ে বাড়ি আসার পথে বজ্রাঘাতে মারা যান। নিহত শহিদুল ইসলাম নকলা উপজেলার মোজারচর গ্রামের ওয়াহেদ আলীর ছেলে। নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রবিউল ইসলাম তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে জেলার শ্রীবরদী উপজেলার বকচর গ্রামে বেলা সাড়ে দশটার দিকে কুব্বত আলী (৬০) নামে এক কৃষক ধান কাটার সময় বজ্রাঘাতে আহত হন। পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক (আরএমও) মো. আনিসুর রহমান তাকে মৃত  ঘোষণা করেন। চিকিৎসক আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম