পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত দুই

ময়মনসিংহ প্রতিনিধি
১২ মে ২০১৮, ১০:২৪আপডেট : ১২ মে ২০১৮, ১০:৩৭

ময়মনসিংহ ময়মনসিংহে পুলিশের সঙ্গে পৃথক 'বন্দুকযুদ্ধে' হত্যা মামলার আসামিসহ দুই জন নিহত হয়েছেন। শুক্রবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান বন্দুকযুদ্ধে দুই জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, ময়মনসিংহ সদর উপজেলার চাঞ্চল্যকর আবুল কাশেম হত্যা মামলার অন্যতম আসামি আলমগীরকে শুক্রবার গোপালগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। পরে রাতে তাকে নিয়ে ময়মনসিংহ সদরের চরাঞ্চল জয়বাংলা বাজার থেকে পরানগঞ্জ সড়কে যাওয়ার পথে ওই মামলার পলাতক আসামি ছিদ্দিকসহ অজ্ঞাত ৮/১০ জন পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রথমে ইট পাটকেল নিক্ষেপ ও পরে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এসময় আলমগীর পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়। অন্য আসামিরা পালিয়ে যায়। এসময় পুলিশের দুই সদস্য আহত হন। গুলিবিদ্ধ আলমগীরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে শহরের টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে জিলা স্কুলের শিক্ষক মোবারক মোর্শেদ মিল্কীকে ছুরিকাঘাত ও কুপিয়ে আহত করে ছিনতাইকারীরা। এই ঘটনায় ছিনতাইকারী সিরাজুল ইসলাম (২৩) সহ ৩ জনকে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। শনিবার ভোর রাত ৪টার দিকে শহরের সানকিপাড়া এলাকায় গ্রেফতারকৃত ছিনতাইকারীকে নিয়ে অপর ছিনতাইকারীকে গ্রেফতার করার জন্য কোতোয়ালি পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর সন্ত্রাসীরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এসময় ছিনতাইকারী সিরাজুল গুলিবিদ্ধ হয়ে মারা যান। 

কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য দুই জনের মৃতদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক