ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ

ময়মনসিংহ প্রতিনিধি
১৩ মে ২০১৮, ১৯:২৮আপডেট : ১৩ মে ২০১৮, ১৯:২৮

ময়মনসিংহ

কবি কাজী নজরুল ইসলাম বিশ্বাবদ্যালয়ের শিক্ষার্থীরা ময়মনসিংহের চুরখাই বাজার এলাকায় ঢাকা- ময়মনসিংহ সড়ক অবরোধ করেছে। শিক্ষার্থীদের মারধরের অভিযোগে রবিবার সন্ধ্যা ৬টার দিকে এ সড়ক অবরোধ করা হয়। ফলে যানজট সৃষ্টি হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ কোতায়ালি থানার ওসি মাহমুদুল ইসলাম জানিয়েছেন, তারা আলাপআলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ও যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টোর আল জাবির এ তথ্য নিশ্চিত করে জানান, বিকেল ৫টার দিকে শিক্ষার্থীদের বহনকারী একটি বাস চুরখাই বেলতলী এলাকা অতিক্রম করা সময় অপর একটি বাস নজরুল বিশ্বাবদ্যালয়ের বাসটিকে ধাক্কা দেয়। এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে ওই বাস চালকের কথাকাটি ও হাতাহাতি হয়। বাস চালক ওই এলাকার বাসিন্দা হওয়ায় সে স্থানীয় লোকজন নিয়ে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বহনকারী পেছনের বাসে হামলা চালায়। এ  সময় শিক্ষার্থীদের অনেকে আহত হয়। তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম