জামালপুরের হরিপুর এলাকায় ট্রাকটরের ধাক্কায় এক সিএনজি যাত্রী নিহত ও চার জন হয়েছেন। সোমবার বিকেল তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর-ময়মনসিংহ সড়কের হরিপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকটর যাত্রীবাহী একটি সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী এক বৃদ্ধ মারা যান। এই সময় আরও চারজন আহত হয়েছেন।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিমুল ইসলাম জানান,আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা হলো রানা(৩৫), বর্ণ(৫), বিথী (২৮) ও আতিক (২০)।তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।








