বৃহত্তর ময়মনসিংহে ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত

ময়মনসিংহ প্রতিনিধি
৩০ মে ২০১৮, ০১:০৬আপডেট : ৩০ মে ২০১৮, ০১:০৮

ময়মনসিংহ প্রশাসনের আশ্বাসে বুধবার (৩০ মে) থেকে বৃহত্তর ময়মনসিংহে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ৭ জুন পর্যন্ত স্থগিত করেছে উত্তরাঞ্চলীয় মোটর মালিক শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। মঙ্গলবার (২৯ মে) রাতে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহের সঙ্গে মোটর মালিক শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতারা আলোচনার পর এই সিদ্ধান্ত নেন।

নেতারা জানান, সমস্যা সমাধানে আগামী ৫ জুন এ বিষয়ে একটি সভা ডেকেছেন বিভাগীয় কমিশনার। সভায় পরিবহন মালিক ও শ্রমিক নেতারা, কবি নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সাংবাদিকসহ বিশিষ্টজনদের উপস্থিত থাকার কথা রয়েছে। মঙ্গলবার রাতের বৈঠকে উত্তরাঞ্চলীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আমিনুল ইসলাম শামীমসহ নেতারা উপস্থিত ছিলেন।
গত ১৩ মে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের বহনকারী মিনিবাসের সঙ্গে একটি ডাম্প ট্রাকের সংঘর্ষ হয়। এই ঘটনাকে কেন্দ্র করে যানবাহন ভাঙচুর ও সাংবাদিকদের ওপর হামলা করা হয়। পরদিন ১৪ মে শিক্ষার্থীরা বেলতলীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে একই কায়দায় ৩০-৩৫টি গাড়ি ভাঙচুর করে। এসময় উশৃঙ্খল শিক্ষার্থীদের হামলায় পরিবহন শ্রমিক কর্মচারীসহ দুই সাংবাদিক নাজেহাল হওয়ার অভিযোগ ওঠে। পরে ২৮ মে (সোমবার) ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন ডেকে উত্তরাঞ্চলীয় মোটর মালিক শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ পরিবহন ধর্মঘটের ঘোষণা দেয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম