জামালপুরের সরিষাবাড়ীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

জামালপুর প্রতিনিধি
০১ জুন ২০১৮, ০৬:২৩আপডেট : ০১ জুন ২০১৮, ০৬:৩০

সংঘর্ষ জামালপুরের সরিষাবাড়ীতে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে ইউপি সদস্য হারুন অর রশিদকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নরপাড়া জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায় সরিষাবাড়ী উপজেলার নরপাড়া গ্রামের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুর হোসেনের জমিতে বালুতে রাখা নিয়ে একই গ্রামের কয়েকজনের সঙ্গে তার বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে বৃহস্পতিবার একটি ইফতার মাহফিলে যাওয়ার পথে গ্রামের জামে মসজিদ এলাকায় নূর হোসেনের পক্ষের লোকজনের ওপর হামলার ঘটনা ঘটে। এতে নূর হোসেন (৬৫), তার ছেলে জাহিদুর রহমান (২৭) ও গোলাম মোস্তফা(৩০) মেয়ে রোজিনা আক্তার (২৩), ছাড়াও আনেছা(৫০), আওয়াল হোসেন(৬০), ইসনাহার (৫০) আহত হন।

পেটে বল্লমের আঘাতে গুরুতর আহত অবস্থায় জাহিদুরকে টাঙ্গাইলের ভুয়াপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত আটটার দিকে তার মৃত্যু হয়। পরে ময়না তদন্তের জন্য ভুয়াপুর থানা পুলিশ তার মরদেহ হেফাজতে নেয়। জাহিদুর ছাড়া অন্য আহতদের মধ্যে কয়েকজনকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

নুর হোসেন জানান, তার ছেলেকে তোফাজ্জল হোসেন মেলেটারি, ফরিদ হোসেন, ইউপি সদস্য হারুন অর রশিদসহ তাদের লোকজন মেরে ফেলেছে। তিনি  এর সুষ্ঠু বিচার দাবি করেন।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম খান বলেন, বালু রাখা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জাহিদ নামে একজন নিহত হয়েছেন। জড়িত একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও আরও কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী