বিএনপির অস্তিত্ব রক্ষায় খালেদা জিয়াকে মুক্ত করা অনিবার্য: মঈন খান

ময়মনসিংহ প্রতিনিধি
১০ জুন ২০১৮, ১৭:৪৬আপডেট : ১০ জুন ২০১৮, ১৮:০০

আব্দুল মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, নিজেদের সুযোগ সুবিধার কথা চিন্তা না করে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে হবে। কেননা কারাগার থেকে নেত্রীকে মুক্ত করতে না পারলে বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে।

রবিবার (১০ জুন) বিকালে স্থানীয় জোবেদা কমিউনিটি সেন্টারে ময়মনসিংহ জেলা (উত্তর ও দক্ষিণ) বিএনপি আয়োজিত যৌথ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কারাগারে যাওয়ার আগে নেত্রী আমাদের নির্দেশ দিয়ে গেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ আন্দোলন করতে। সেই নির্দেশ অনুযায়ী আমাদের চলতে হবে। হটকারী হলে চলবে না। শহীদ জিয়ার আদর্শ ধারণ করে ঐক্যবদ্ধভাবে আন্দোলন কর্মসূচিতে অংশ নিতে হবে।’   

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি একেএম মোশাররফ হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ মহানগর বিএনপির সভাপতি অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, জেলা (দক্ষিণ) বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জেলা (উত্তর) বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারসহ অনেকে। সভায় বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম