ইয়াবা ব্যবসার অভিযোগে আটক পুলিশ কনস্টেবল দুই দিনের রিমান্ডে

ময়মনসিংহ প্রতিনিধি
১০ জুন ২০১৮, ২০:০৭আপডেট : ১০ জুন ২০১৮, ২০:৫০

রিমান্ড

ময়মনসিংহে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত কনস্টেবল আল আমিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার বিকালে কনস্টেবল আল আমিনকে আদালতে সোপর্দ করা হলে ১ নম্বর আমলি আদালতের বিচারক মাসুদুল হক রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের কোর্ট ইন্সপেক্টর ঝুটন সরকার।

তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা বিভাগের ওসি আশিকুর রহমান আদালতে আল আমিনের পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

উল্লেখ্য, জেলা গোয়েন্দা পুলিশ গত শুক্রবার নগরীর পুলিশ লাইন সংলগ্ন উত্তরা আবাসিক এলাকা থেকে মোতালেব নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। পরে তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়, ময়মনসিংহ আদালতে কর্মরত পুলিশ কনস্টেবল আল আমিনের কাছ থেকে সে এই ইয়াবাগুলো সংগ্রহ করেছে। এরপর গোয়েন্দা পুলিশ শনিবার রাতে ময়মনসিংহ আদালত থেকে আল আমিনকে গ্রেফতার করে।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী