শেরপুর সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি
০৫ জুলাই ২০১৮, ১৪:০৯আপডেট : ০৫ জুলাই ২০১৮, ১৪:০৯

শেরপুরে থেকে হাতির মৃতদেহ উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে আবারও একটি বন্যহাতির মৃতদেহ পাওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ জুলাই) সকালে  বনবিভাগের কর্মকর্তারা উপজেলার ভারতীয় সীমান্ত ঘেঁষা কাংশা ইউনিয়নের গুরুচরন দুধনই গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করে।

এর আগে গত ১ মে ঝিনাইগাতী উপজেলার উত্তর গান্ধিগাঁও গ্রাম থেকে আরও একটি হাতির মৃতদেহ উদ্ধার করেন বনবিভাগ।

ঝিনাইগাতী বনবিভাগের তাওয়াকুচা বীট কর্মকর্তা মো. আশরাফুল আলম জানান, সকাল ৯টার দিকে এলাকাবাসীর সংবাদে গুরুচরন দুধনই গ্রামের একটি খোলা মাঠ থেকে বন্যহাতির মৃতদেহটি উদ্ধার করা হয়। এটা দাঁতাল মাদী  (নারী) হাতি। বয়স আনুমানিক ১৫ থেকে ২০ বছর হবে। মৃত হাতিটির শরীরে আঘাতের কোনও চিহ্ন দেখা যায়নি।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে হাতিটির মৃত্যু হতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দীপক কুমার সরকারের তত্ত্বাবধানে দুপুরে ফরেনসিক পরীক্ষার জন্য হাতিটির শরীরের বিভিন্ন অংশ সংগ্রহের পর মৃতদেহটি মাটিচাপা দেওয়া হয় ।

 ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ বন্যহাতির মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক