জমি নিয়ে বিরোধের জেরে কলমাকান্দায় কৃষকের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
১৪ জুলাই ২০১৮, ০৯:২৭আপডেট : ১৪ জুলাই ২০১৮, ০৯:৩৮

নেত্রকোনা নেত্রকোনার কলমাকান্দায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে জুলহাস নামে এক কৃষক মারা গেছেন। শুক্রবার (১৩ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।

জুলহাসের বাড়ি উপজেলার সারাকোণা গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, কলমাকান্দার পোগলা ইউনিয়নের সারাকোণা গ্রামের কামরুলের সঙ্গে জুলহাসের ভাই সেলিমের জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার রাতে কামরুল, ওয়াসিম, আলাউদ্দিন, মাহতাবসহ ৮-১০ জন মিলে সেলিমের পরিবারের লোকজনের ওপর হামলা চালায়। হামলায় সেলিম, জুলহাস, শামীম, ইয়াসমিনসহ অন্তত ৫ জন আহত হন। আহতদের মধ্যে জুলহাসকে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান।

কলমাকান্দা থানার ওসি বলেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত হচ্ছে। এ ব্যাপারে নিহতের বাবা আব্দুল হেকিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের