‘মহাসড়কে অবৈধ পার্কিং বন্ধে ভ্রাম্যমাণ আদালত’

ময়মনসিংহ প্রতিনিধি
১৪ জুলাই ২০১৮, ১৬:৪৪আপডেট : ১৪ জুলাই ২০১৮, ১৬:৪৬

বিআরটিসি বাস কাউন্টার উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা মহাসড়কে অবৈধ যানবাহন পার্কিং বন্ধে প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম। তিনি বলেন,‘মহাসড়কে থ্রি হুইলার চলাচলও নিয়ন্ত্রণ করা হবে। এক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, মালিক ও শ্রমিক নেতা এবং প্রশাসনের সহায়তা নেওয়া হবে।’

শনিবার (১৪ জুলাই) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দিঘানকান্দা এলাকায় বিআরটিসি বাস কাউন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘২০১৫ সালের আগস্ট মাসে মহাসড়কে ত্রি-হুইলার চলাচল বন্ধে আইন করা হলেও তার বাস্তবায়ন এখনও করা সম্ভব হয়নি। মহাসড়কে ত্রি-হুইলার অবাধে চলাচলের কারণে দুর্ঘটনা বেড়েই চলেছে। সারা দেশের সড়কে যানজট ও দুর্ঘটনা কমিয়ে আনতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টেগুলোর পাশে বাস ও ট্রাকের জন্য পার্কিং ব্যবস্থা করার জন্য সরকারের পরিকল্পনা রয়েছে।’

অনুষ্ঠানে সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমদ ভুইয়া, জেলা প্রশাসক সুভাষ চন্দ্র বিশ্বাস, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ খানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম