আজ নেত্রকোনার ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস

নেত্রকোনা প্রতিনিধি
২৬ জুলাই ২০১৮, ২০:৪৪আপডেট : ২৬ জুলাই ২০১৮, ২০:৫০

নেত্রকোনা

আজ  ২৬ জুলাই নেত্রকোনার ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস। ১৯৭১ সালের এ দিনে নেত্রকোনা জেলার ভারতীয় সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার নাজিরপুরে পাক হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখযুদ্ধ সংঘটিত হয়। ওই যুদ্ধে সাত বীর মুক্তিযোদ্ধা শহীদ হন।

তারা হলেন নেত্রকোনা জেলার ডা. আজিজ, মো. ফজলুল হক, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার মো. নুরুজ্জামান, মো. ইয়ার মাহমুদ, দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস, ভবতোষ চন্দ্র দাস ও জামালপুর জেলার মো. জামাল উদ্দিন।   

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হায়দার জাহান চৌধুরী জানান,

মুক্তিযোদ্ধা সংসদ নেত্রকোনা জেলা ও কলমাকান্দা উপজেলা ইউনিট প্রতি বছর নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে আছে। মুক্তিযুদ্ধের গৌরবগাথা সেই স্মৃতি ধরে রাখতে এবং নতুন প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের প্রকৃত চিত্র তুলে ধরতে আজও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। দিবসটির কর্মসূচির মধ্যে ছিল নাজিরপুর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, লেঙ্গুরা ইউনিয়নের ফুলবাড়িয়ার সাত শহীদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ। পরে লেঙ্গুরা উচ্চবিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

নেত্রকোনা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাস। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে সাবেক এমপি আশরাফ আলী খান খসরু, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়ান-এর অধিনায়ক লে. কর্নেল সাঈদ হোসেন, নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান শাহ ফখরুল ইসলাম ফিরোজ ও কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম