নেত্রকোনায় স্ত্রী হত্যা মামলায় জামালের মৃত্যুদণ্ড

নেত্রকোনা প্রতিনিধি
০২ আগস্ট ২০১৮, ১৮:৩৬আপডেট : ০২ আগস্ট ২০১৮, ১৮:৩৬

মৃত্যুদণ্ড

নেত্রকোনায় রুমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে হত্যার মামলায় তার স্বামী জামাল উদ্দিন সরকারের (৪৫) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।  এছাড়াও ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। নেত্রকোনার জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আসামির উপস্থিতিতে এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পিপি সাইফুল আলম প্রদীপ

আদালত সূত্রে জানা যায়, জেলার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের সুখারী দক্ষিণপাড়া গ্রামের ইছার উদ্দিনের ছেলে জামাল উদ্দিন সরকার পারিবারিক কলহের জেরে ২০১৭ সালের ২৮ নভেম্বর রাতে স্ত্রী রুমা আক্তারকে গলায় ওড়না পেছিয়ে শ্বাসরোধ করে ও স্ক্রু দিয়ে বুক ছিদ্র করে হত্যা করে। পরদিন জামাল উদ্দিন সরকার নিজেই থানায় আত্মসমর্পণ করে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে। এ ঘটনায় নিহতের বড় ভাই সুখারী দক্ষিণ পাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে সুলতান উদ্দিন (৩৭) বাদী হয়ে ঐদিনই জামাল উদ্দিন সরকারকে একমাত্র আসামি করে আটপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০১৮ সালের ২৫ ফেব্রুয়ারি জামাল উদ্দিনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। বিচারক নয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও আদালতে উপস্থাপিত নথিপত্র বিশ্লেষণ শেষে আসামি জামাল উদ্দিন সরকারের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণীত হওয়ায় উপরোক্ত রায় দেন।

আসামি জামাল উদ্দিন সরকারের বিরুদ্ধে ২০০৭ সালে তার বড় ভাইয়ের বউ জহুরা আক্তারকে (৫০) কুপিয়ে ও গলা কেটে হত্যার আরেকটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি (চলতি দায়িত্বে) সাইফুল আলম প্রদীপ আর আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড্ভোকেট নজরুল ইসলাম খান।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী