জামালপুর ও নোয়াখালী থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ আগস্ট ২০১৮, ১৭:৩৩আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ১৭:৩৩

জামালপুর ও নোয়াখালী থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

জামালপুর ও নোয়াখালী থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। তবে যাত্রী সংখ্যা অনেক কম বলে জানা যায়। জামালপুর ও নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর   

জামালপুর: জামালপুর-ময়মনসিংহ-ঢাকা এবং জামালপুর-টাংগাইল-ঢাকা উভয় রুটে সোমবার সকাল থেকে বাস চলাচল শুরু হয়েছে। তবে উভয় রাস্তায় যাত্রী সংখ্যা খুবই কম।

তবে সোমবার দুপুর দুইটা পর্যন্ত ঢাকা থেকে ছেড়ে আসা কোনও বাস জামালপুর এসে পৌঁছেনি। সংশ্লিষ্ট কর্মকর্তারা এর সঠিক কারণ সম্পর্কে কিছু বলতে পারেনি।

জামালপুর জেলা বাস,মিনিবাস শ্রমিক ইউনিয়ন (৮২২)এর সভাপতি  মো.মহাবুব আলম বাবলা এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

নোয়াখালী:নোয়াখালী থেকে ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। সকাল থেকে কাউন্টারগুলোতে যাত্রীদের উপস্থিতি তেমন না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী সংখ্যা বাড়তে শুরু করেছে।
বিভিন্ন সড়কে যাত্রীবাহী বাসসহ অন্যান্য পরিবহনের সংখ্যা বাড়ছে। সড়ক ও বাস টার্মিনালগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম