আগামী নির্বাচন ঠিক করবে কাদের হাতে দেশ থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

জামালপুর প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৮, ১০:৪৪আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১০:৫৫

জনসভায় বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচন ঠিক করবে কার হাতে দেশ থাকবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘নির্বাচনে প্রমাণ হবে ৭১-এর ঘাতকদের হাতে দেশ থাকবে নাকি মুক্তিযুদ্ধের বাংলাদেশ থাকবে।’

রবিবার সরিষাবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘১৯৭০ সালের মতো গুরুত্বপূর্ণ এ নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। দেশে উন্নয়নে যে অগ্রগতি হচ্ছে সবাইকে সজাগ থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলকে ক্ষমতায় আনার মাধ্যমে এ কার্যক্রম অব্যাহত রাখতে হবে। আগামী ছয় মাস সবাইকে ঘরে-ঘরে গিয়ে নৌকার জন্য ভোট চাইতে হবে।’

তিনি বলেন, ‘একাদশ জাতীয় নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। কোনও ষড়যন্ত্র করে লাভ হবে না। খালেদার কোনও ষড়যন্ত্রই কাজে আসবে না।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম