অদক্ষ অটোরিকশা চালকের কারণে জামালপুরে বাড়ছে সড়ক দুর্ঘটনা

জামালপুর প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৮, ০১:৩৯আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ০১:৪৭
image

জামালপুরে বিপুল সংখ্যায় বৃদ্ধি পেয়েছে সিএনজিচালিত অটোরিকশা। লাইসেন্সবিহীন এক শ্রেণীর অদক্ষ চালকের হাতে চলা এসব অটোরিকশার কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনা। অভিযোগ রয়েছে, এসব চালকের বেশিরভাগই সড়কে যান চলাচলের নিয়ম-নীতি মেনে চলেন না। সিএনজিচালিত অটোরিকশাগুলো জামালপুর-ময়মনসিংহ, জামালপুর-মধুপুর, জামালপুর-ভুয়াপুর, জামালপুর-শেরপুর সড়কসহ জেলার অন্যান্য সড়কগুলোতে বেপরোয়াভাবে চলাচল করে। ফলে প্রায়ই ঘটে সড়ক দুর্ঘটনা। ‘জামালপুর জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের’ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মুকুল জানিয়েছেন, জামালপুর জেলায়সিএনজি চালিত অটোরিকশার সংখ্যা ৫ হাজারেরও বেশি। জামালপুরে অটোরিকশা

ট্রাক চালক মোঃ হীরা সরকার, মিনিবাস চালক মোঃ জয়নাল আবেদীন, বাসচালক রফিকুল ইসলাম রফিক, লরি চালক মোঃ আনিসুজ্জামান,  গণপরিবহনের  যাত্রী সাখাওয়াত হোসেন, শফিকুল ইসলাম খান শফিক ও মিজানুর রহমান মিজান অদক্ষ অটোরিকশা চালকদের নিয়ন্ত্রণে আনার দাবি জানান।  জামালপুর শহরের দড়িপাড়া এলাকার মোঃ আব্দুর রাজ্জাক, পুরাতন বাসস্ট্যন্ড এলাকার আশ্রাব আলী ও ফুলবাড়িয়া এলাকার সুজন মিয়ার কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন, সিএনজিচালিত অটোরিকশাগুলো বেপরোয়াভাবে চালায় এগুলোর অদক্ষ চালকরা। এর ফলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে প্রায়ই। তাছাড়া, স্ট্যান্ড ব্যতীত যেখানে-সেখানে দাঁড়িয়ে যাত্রী উঠায় ও নামায়।

জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীর বিষয়টি স্বীকার করে বলেছেন, এ ব্যাপারে সংশ্লিষ্টদের নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। সিএনজি অটোরিকশা চালকদের লাইসেন্স গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হবে।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম