জামালপুরে ইয়াবাসহ আটক ২, মামলা দায়ের

জামালপুর প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৮, ২০:২৬আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ২০:২৬

আটক দুই মাদক ব্যবসায়ী (মাঝে) জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তেঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে র‌্যাব-১৪। বৃহস্পতিবার (১৬ আগস্ট) বিকাল সাড়ে চারটার দিকে তাদের আটক করা হয় বলে শুক্রবার (১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব। আটক ব্যক্তিরা মাদক ব্যবসায়ী বলে র‌্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার তেঘরিয়া গ্রামের মাসুদ তালুকদারের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন– মাদারগঞ্জ থানার তেঘরিয়া মধ্যপাড়া গ্রামের মো. খোরশেদ আলম (২৮) ও তেঘরিয়া বাজার গ্রামের মো. সালাউদ্দিন (৩৫)। তাদের কাছ থেকে ৬৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার মূল্য আনুমানিক মূল্য বিশ হাজার সাতশ টাকা। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম