জামালপুরের সরিষাবাড়ীতে চতুর্থ শ্রেণি পড়ুয়া ছাত্রীর আত্মহত্যা

জামালপুর প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৮, ০৩:৩৭আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ০৩:৪৪

আত্মহত্যার প্রতীকী ছবি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় নিশি আক্তার নামের নয় বছরের এক শিশু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শিশুটি স্থলগ্রামের আবুল কালাম আজাদের মেয়ে। সে স্থানীয় বাদল প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেনে চতুর্থ শ্রেণিতে পড়ত। সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ মাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিশি আক্তার আজকে সকাল  ১০টার দিকে বিদ্যালয়ে যেতে না চাইলে তার মা আঙ্গুরি বেগম তাকে বকা দেন। এর  ঘন্টা দুয়েক পর স্বজনরা গোসলখানায় গলায় ওড়না পেঁচানো নিশিকে ঝুলন্ত অবস্থায় আবিষ্কার করেন। খবর পেয়ে তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে ময়নাতদন্ত না করেই শিশুটির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক জোয়াহের হোসেন খান বলেছেন, ‘শিশুটি যে খুবই রাগী ছিল তা তার পরিবারের সদস্যরাই জানিয়েছেন। মায়ের ওপর রাগ করেই সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন লেখার পর শিশুটির লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে