নেত্রকোনায় বজ্রাঘাতে শিশুর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১৬আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৭

বজ্রাঘাত নেত্রকোনা জেলার কলমাকান্দার রংছাতী ইউনিয়নের মুন্সীপুর গ্রামে ফুটবল খেলার সময় বজ্রাঘাতে আজিজুল হক (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানান কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল করিম। তিনি আরও বলেন, বজ্রাঘাতে নিহত শিশুর পরিবারকে লাশ দাফনের জন্য প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে।

আজিজুল মুন্সীপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

স্থানীয়রা ও আজিজুলের পরিবার জানায়, দুপুরের দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলাকালে আজিজুল অন্য শিশুদের সঙ্গে বাড়ির সামনের মাঠে ফুটবল খেলছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে আজিজুলের শরীর ঝলসে যায়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক