ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

জামালপুর প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৮, ১০:০০আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৬

জামালপুর জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলামের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে পঞ্চম শ্রেণিরর শিক্ষার্থী সুরমা আক্তার (১২) । শনিবার (১৫ সেপ্টেম্বর) রাতে এই ঘটনা ঘটে।

সুরমা আক্তার বকশীগঞ্জ পৌর এলাকার ধুমালী পাড়া গ্রামের শহীদ মিয়ার মেয়ে।

জানা যায়, ধুমালীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ও শহীদ মিয়ার শিশু কন্যা সুরমা আক্তারের সঙ্গে একই উপজেলারনিলক্ষিয়া ইউনিয়নের বিনোদরচর গ্রামের সিরাজুল হকের ছেলে আবদুল হালিমের (২০)বিয়ে ঠিক হয়। আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে সুরমা আক্তারের বিয়ের দিন ধার্য করা হয়। এর আগেই গোপন খবরের ভিত্তিতে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলামপুলিশ নিয়ে শহীদ মিয়ার বাড়িতে উপস্থিত হলে মেয়েরবাবা বিয়ের দিন তারিখ ধার্যের বিষয়টি স্বীকার করেন। পরে ইএনও এই বাল্য বিয়ে বন্ধ করেন।
ইউএনও জানান, শহীদ মিয়া তার নাবালিকা মেয়েকে ১৮বছরের আগে বিয়ে না দিতে প্রশাসনের কাছে অঙ্গীকার করেছেন।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক