ত্রিশালে মিনিস্টারের নতুন কারখানার যাত্রা

বাকৃবি প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৫আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৭

মিনিস্টার কারখানার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ময়মনসিংহের ত্রিশালে মিনিস্টার হাইটেক পার্ক ইলেকট্রনিক লিমিটেডের নতুন কারখানার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ কারখানাটির উদ্বোধন করেন।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘দেশের পণ্য দেশের মানুষ ব্যবহার করবে, এটা আমাদের গর্বের বিষয়। পরিবেশবান্ধব পণ্যগুলো মানুষের জীবনকে আরও সহজ করে তুলবে। আমাদের পণ্য দেশের বাইরে রফতানি হচ্ছে। এতে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশের ভাবমূর্তি বাড়ছে। বহির্বিশ্বে আমাদের সুনাম বেড়েছে। ভবিষ্যতে এটি দেশের অনেক বেকার যুবকের কর্মসংস্থান করবে, আশা করছি।’ 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।  বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়াদ্দার সেলুন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি জাহিদ হাসান রাসেল, ময়নসিংহ-১০ আসনের এমপি ফাহমী গোলন্দাজ বাবেল ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম  প্রমুখ। এছাড়া সারাদেশের মিনিস্টারের প্রায় সহস্রাধিক ডিলার, কারখানার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, ‘আমাদের দেশের পণ্য স্থানীয় বাজারে বেশ সাড়া ফেলেছে। অনেক বেকার যুবকের কর্মসংস্থানের পাশাপাশি দেশের সুনাম বাড়বে। বিশ্বমানের পণ্য উৎপাদনে তারা কাজ করবে। দেশের জিডিপি বাড়বে।’

মিনিস্টার ও মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম.এ. রাজ্জাক খান বলেন, ‘ক্রমবর্ধমান মানুষের ব্যয় কমাতে বিদ্যুৎ সাশ্রয়ী ও টেকসই পণ্য তৈরির অঙ্গীকার নিয়ে আমরা ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, টিভি, ফ্রিজ, ফ্যান, হিটার, রাইস কুকারসহ নানা ধরনের ইলেকট্রনিক পণ্য উৎপাদন করছি। প্রতিদিন আমাদের এখানে ১০ হাজার ফ্রিজ উৎপাদন করা হচ্ছে। এতে প্রায় ৫ হাজার মানুষ কাজ করছে।’

 

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম