জামালপুরে বিএনপির ২১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, দুজন কারাগারে

জামালপুর প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৮, ১৪:২০আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ১৪:২০

জামালপুর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের দিন বিশৃঙ্খলা করার চেষ্টার অভিযোগে কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুনসহ ২১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে দুজনকে আটক করা হয়েছে। যাদের বৃহস্পতিবার (১১ অক্টোবর) কারাগারে পাঠানো হয়। এর আগে জেলা সদর থানার এসআই মোহাম্মদ আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

ওসি নাছিমুল ইসলাম জানান, বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের দিন জামালপুর শহরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। এ ঘটনায় ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এসময় জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান বিপ্লব ও শহর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজনকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে।

এ ব্যাপারে কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় রায় নিয়ে যাতে প্রতিবাদ করতে না পারি তাই পুলিশ উৎসাহী হয়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলা দিয়েছে। মামলা, হামলা, হয়রানি করে বিরোধী মতকে দমানো যাবে না ।’ তিনি মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম