ময়মনসিংহ সিটি করপোরেশনের নতুন প্রশাসক ইকরামুল হক টিটু

ময়মনসিংহ প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৮, ১৫:০৫আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১৫:০৫

ইকরামুল হক টিটু রাষ্ট্রপতি আবদুল হামিদের আদেশক্রমে পৌরমেয়র ইকরামুল হক টিটুকে নবগঠিত ময়মনসিংহ সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ অক্টোবর) ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তরিকুল আলম এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার বিকালে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব আনম ফয়জুল হকের স্বাক্ষরে এক প্রজ্ঞাপনে টিটুকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তরিকুল আলম বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে ইকরামুল হক টিটুকে নিয়োগ দেওয়ার বিষয়টি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাঠানো প্রজ্ঞাপন আদেশের মাধ্যমে জানানো হয়েছে। রাতেই তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন।’
ময়মনসিংহ সিটি করপোরেশনের নতুন প্রশাসক বলেন, ‘মেয়র হিসেবে দীর্ঘদিন সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। প্রশাসক হিসেবেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই। নির্বাচিত নতুন মেয়র না আসা পর্যন্ত এ সময়ে দায়িত্ব পালনকালে সিটিবাসীর সহযোগিতা কামনা করছি।’
এর আগে রবিবার (১৪ অক্টোবর) ময়মনসিংহ পৌরসভাকে সিটি করপোরেশনের উন্নীতকরণের গেজেট প্রকাশিত হয়েছে।

/এনএএস/ এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের