নেত্রকোনায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় মূল পরিকল্পনাকারী আটক

নেত্রকোনা প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৮, ০২:০২ আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ০২:১৪

নেত্রকোনা নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৈলাটী গ্রামে প্রতিমা ভাঙচুরের ঘটনায় মূল পরিকল্পনাকারী পারভিনা খাতুনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতির (১৮ অক্টোবর) ময়মনসিংহের ফুলপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) শাহ্ শিবলী সাদিক শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে জানায়, গত ১৫ অক্টোবর সোমবার রাতে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৈলাটি গ্রামের সার্বজনীন কালী মন্দিরে কে বা কারা প্রতিমা ভাঙচুর করে। পরদিন মন্দির কমিটির বলরাম পাল বাদী হয়ে দুর্গাপুর থানায় ২৯৫/৩৪ ধারায় একটি মামলা দায়ের করেন। খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাস্থলে ফেলে রাখা মানি ব্যাগ, ছবি ও কিছু কাগজ পত্রসহ বেশকিছু আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেন তারা।
প্রথমে মানি ব্যাগের ভেতর থাকা কাগজপত্র দেখে পার্শ্ববর্তী পূর্বধলা উপজেলার শোয়েবকে আটক করে থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার মূল হোতা ময়মনসিংহের ফুলপুর এলাকা থেকে আহসানুল করিমের স্ত্রী পারভিনা খাতুনকে আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আটক পারভিনা প্রতিমা ভাঙচুরের দিক-নির্দেশনা দেওয়ার কথা স্বীকার করেন। গত ১৮ অক্টোবর পারভীনা নেত্রকোনার সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসাইন রনি’র আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
প্রেস ব্রিফিং-এ শাহ্ শিবলী সাদিক আরও জানায়, পারভিনার মেয়ে মিথিলার সঙ্গে শোয়েবের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। বিষয়টি জানাজানি হলে পারভিনার পরিবার তাতে আপত্তি জানিয়ে তাদের মেলামেশা বন্ধের নির্দেশ দেয়। এক পর্যায়ে পরিবারের অমতেই শোয়েবকে বিয়ে করে মিথিলা। বিষয়টি মিথিলার পরিবার মেনে নিতে পারেনি। তাই মেয়ের জামাইকে বিপদে ফেলতে তারা নানা ধরনের ফন্দি খুঁজতে থাকে। দুর্গা পূজাকে কেন্দ্র করে পারভিনা খাতুনের দুঃসম্পর্কের আত্মীয় দুর্গাপুরের গণ্ডাবের গ্রামের আব্দুল মান্নানের ছেলে নাইমকে দিয়ে কৈলাটি গ্রামের কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করায় এবং ঘটনাস্থলে মানি ব্যাগের ভেতর শোয়েবের ছবি, জন্ম সনদের ফটোকপি ও এসএসসি পাশের সনদের ফটোকপি ফেলে আসে। যাতে করে শোয়েব মামলায় ফেঁসে যায়।
তিনি আরও জানান, মামলা দায়েরের ৪৮ ঘণ্টার মাধ্যেই প্রতিমা ভাঙচুরের মূল হোতা পারভিনা খাতুন এবং প্রতিমা ভাঙচুরকারী নাইমকে আটক করে আদালতে সোপর্দ করা হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোটা অংকের ঋণ পাচ্ছে ন্যাশনাল ব্যাংক, গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছেন কবে
মোটা অংকের ঋণ পাচ্ছে ন্যাশনাল ব্যাংক, গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছেন কবে
বেতন নেই, কাজ নেই: মাথার ওপর যুদ্ধের আতঙ্ক
বেতন নেই, কাজ নেই: মাথার ওপর যুদ্ধের আতঙ্ক
মুখোমুখি দেখা হওয়া এত জরুরি কেন?
মুখোমুখি দেখা হওয়া এত জরুরি কেন?
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল