জামালপুরে মদ পানের দায়ে ৪ জনের কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৮, ০৫:১৩আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ০৮:০২

জামালপুরের কারাদণ্ডপ্রাপ্ত চারজন (মাঝে) জামালপুর শহরের রানীগঞ্জ এলাকায় মদ পানের দায়ে চারজনের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রানীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এই সাজা দেওয়া হয়। রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব।

দণ্ডপ্রাপ্তরা হলো— জামালপুর পৌরশহরের ডাকপাড়া এলাকার মো. মকবুল হোসেনের ছেলে মো. রাজু সরকার (৪০), একই এলাকার মো. উকিল উদ্দিনের ছেলে মো. রাকিব উদ্দিন রনি (৩০), জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার দিকপাড়া গ্রামের মৃত আব্দুর রবের ছেলে মো. আব্দুল বাতেন খন্দকার (৩৫) ও জেলার একই উপজেলার দিকপাড়া উত্তরপাড়া গ্রামের মৃত. আহালু গোটকার ছেলে মো. তাজুল ইসলাম (৪০)। তাদের মদ খেয়ে মাতাল অবস্থায় আটক করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম ও জামালপুর র‌্যাব-১৪, সিপিসি-১ এর উপপরিদর্শক (এসআই) মিলন কুমার ঘোষসহ র‌্যাবের একটি দল দুপুর আড়াইটার দিকে শহরের রানীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালায়। এসময় মদ পান করার অভিযোগে চারজন মাদকাসক্তকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৬ ধারায় একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি