আজ জামালপুর যাচ্ছেন এরশাদ

জামালপুর প্রতিনিধি
০৩ নভেম্বর ২০১৮, ০৯:২২আপডেট : ০৩ নভেম্বর ২০১৮, ০৯:৩৪

এইচ এম এরশাদ আজ শনিবার (৩ নভেম্বর) জামালপুর আসছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বিকালে জামালপুরের ইসলামপুর উপজেলা জাতীয় পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। একইসঙ্গে তিনি ইসলামপুর আসনে জাতীয় পার্টির প্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন। এর মধ্য দিয়ে তিনি নির্বাচনি প্রচারের সূচনা করবেন বলে মনে করছেন স্থানীয় নেতারা। 

এরশাদের আগমন উপলক্ষে শুক্রবার (২ নভেম্বর) দুপুরে ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে নেতারা বলেন, এরশাদ ঢাকা থেকে হেলিকাপ্টারে করে শনিবার বেলা পৌনে ৩টায় ইসলামপুরের গুঠাইল হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে নামবেন। এরপর ওইখানে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তফা আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ সাত্তার ও মেজর (অব.)খালেদ আখতার এবং প্রধান বক্তা হিসেবে পার্টির মহাসচিব সংসদ সদস্য এ বি এম রুহুল আমিন হাওলাদার জনসভায় উপস্থিত থাকার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এরশাদের আগমন উপলক্ষে জনসভা মঞ্চ তৈরি এবং লাঙল প্রতীক সম্বলিত তোরণ, ব্যানার-ফেস্টুন লাগানোসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জনসভা সফল করতে ইতোমধ্যে ইসলামপুর পৌরসভা ও ১১টি ইউনিয়নে ব্যাপক প্রচার চালানো হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের ধারণা, জনসভায় দলের চেয়ারম্যান ইসলামপুর আসনে জাতীয় পার্টির একক প্রার্থী মোস্তফা আল মাহমুদকে পরিচয় করিয়ে দেবেন। জনসভা শেষে শনিবারই তিনি ঢাকায় ফিরে যাবেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম