শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের জন্য ২৬৩৭.৪০ কোটি টাকা অনুমোদন, ভর্তি কার্যক্রম শুরু এ মাসেই

নেত্রকোনা প্রতিনিধি
০৮ নভেম্বর ২০১৮, ১৩:০০আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ১৩:০৭

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের জন্য ২৬৩৭.৪০ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (৭ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক কমিটির (একনেক) সভায় এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে নেত্রকোনার জেলা প্রশাসক জানিয়েছেন, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এ মাসেই ভর্তি কার্যক্রম শুরুর নির্দেশনা দেওয়া হবে।

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুরোধে ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য প্রায় ৫০০ একর জমি অধিগ্রহণের বিষয়ে অনুমোদন দিয়ে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত মঙ্গলবার জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদনের বিষয়টি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে একটি চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নেত্রকোনা সদর উপজেলায় পাঁচটি মৌজায় বিভিন্ন দাগের বিপরীতে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য এই ৫০০ একর জমি অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে। মৌজাগুলো হচ্ছে নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের রামপুর মৌজায় ৮১ একর, কান্দুলিয়া মৌজায় ২২৫ দশমিক ৪৬ একর, গোবিন্দপুর মৌজায় ১০৫ দশমিক ৯৫ একর, রায়দুম রুহী মৌজায় ৩৪ দশমিক ৩০ একর এবং সহিলপুর মৌজায় ৫৩ দশমিক ২৯ একর।

নেত্রকোনার জেলা প্রশাসক মঈনউল ইসলাম জানান, ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়ে গেছে। চলতি সপ্তাহে কিংবা আগামী সপ্তাহে আমরা ভর্তি কার্যক্রম শুরুর নির্দেশনা পাবো।’

শেখ হাসিনা বিশ্ববিদ্যায়ের উপাচার্য ড. রফিক উল্লাহ খান জানান, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য নেওয়াজ চৌধুরীর নেতৃত্বে একটি টিম ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের স্থান পরিদর্শন করে গেছেন। এছাড়া চলতি শিক্ষাবর্ষে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য নেত্রকোনা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অব্যবহৃত ভবন পরিদর্শন করে সেখানে অস্থায়ীভাবে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমতি দেন তারা। চলতি মাসের ১৫ তারিখের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম