শেরপুরে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নারীর মৃত্যু

শেরপুর প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৮, ২২:৫৬আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ২২:৫৬

সড়ক দুর্ঘটনা শেরপুরের নালিতাবাড়ীতে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাথী ইসলাম (২৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শিশুসহ আহত হয়েছেন আরও তিনজন। রবিবার (১১ নভেম্বর) দুপুরে নালিতাবাড়ী পৌরশহরের ছিটপাড়া নদীর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নলিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সাথী নালিতাবাড়ী পৌরশহরের ছিটপাড়া নদীর পাড় এলাকার শহিদুলের স্ত্রী। আহতরা হলেন— নিহত সাথীর চার বছরের শিশু সন্তান মাহি, নকলা উপজেলার কলাপাড়া গ্রামের মোশফিকুর রহিম (৩২) ও ঝিনাইগাতী উপজেলার রাঙ্গামাটি গ্রামের আব্দুল কাদির (৬০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে নালিতাবাড়ী থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে নকলা উপজেলার উদ্দেশে রওনা হয়। নালিতাবাড়ী উপজেলার কাপাশিয়া এলাকার মালিঝি নদীর ব্রিজমোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সাথী ইসলাম সেখানে মারা যান। এদিকে, কাভার্ডভ্যান ও অটোরিকশাটিকে জব্দ করা হয়েছে। তবে চালক দুজন পলাতক রয়েছেন।

ওসি আবুল খায়ের বলেন, ‘কভার্ডভ্যান ও অটোরিকশার চালক বা মালিকপক্ষ এখনও কেউ থানায় আসেনি। আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম