জামালপুর– ১ আসনে জাতীয় পার্টির একক প্রার্থী এমএ সাত্তার

জামালপুর প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৮, ০৯:৫৬আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ০৯:৫৮

এমএ সাত্তার জামালপুর-১ (বকশীগঞ্জ - দেওয়ানগঞ্জ) আসনের জাতীয় পার্টির একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির সাবেক মন্ত্রী এমএ সাত্তার। রবিবার (১৮ নভেম্বর) দুপুরে বকশীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় পার্টির নেতারা। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকার তাদের হাতে মনোনয়ন পত্র হস্তান্তর করেন।

এ সময় উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক একেএম হামিদুল্লাহ, মুক্তিযোদ্ধা লুতফর রহমান, যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক আকরামুল হক, জাপা নেতা মুরাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস ছামাদ, উপজেলা যুব সংহতির সভাপতি জিয়াউর রহমান, জাপা নেতা গোলাম মোস্তাফা, পৌর কাউন্সিলর কামরুজ্জামান সুজন, আবদুল কাদেরসহ অনেকেই উপস্থিত ছিলেন।

উপজেলা জাতীয় পার্টির সূত্র জানায়, সাবেক মন্ত্রী এমএ সাত্তার জাতীয় পার্টির একক প্রার্থী। পাশাপাশি জাতীয় পার্টি যদি মহাজোটে যায় তাহলেও তিনি এই আসনে প্রার্থী হবেন।

/এমএফ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের