শেরপুরের তিনটি আসনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

শেরপুর প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৮, ২০:৩৪আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ২০:৩৪

শেরপুর  

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের জন্য শেরপুর জেলার তিনটি আসনে এ পর্যন্ত ৯ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এর মধ্যে শেরপুর-১ (সদর) আসন থেকে আওয়ামী লীগের বর্তমান জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতিউর রহমান আতিক এমপি, উপজেলা চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. হযরত আলী, তার মেয়ে সানসিলা জেবরিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মতিউর রহমানসহ ৫ জন।

অন্যদিকে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সচিব ব্যারিস্টার হায়দার আলী, বিএনপির কেন্দ্রীয় সদস্য ফাহিম চৌধুরীসহ দুইজন, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি এ কে এম ফজলুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস সাত্তারসহ দুইজন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ মিয়া জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন পার হলে, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের কাছে প্রার্থীরা বিল ও ঋণ খেলাপি আছে কি-না তা যাচাই করতে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে চিঠি দেওয়া হবে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের